সাম্প্রতিক
বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ শিয়াল থেকে মুরগি বাঁচাতে নিজের পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে ইমরান (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের চম্পকনগর গ্রামের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ইমরান ড্রেজারের ড্রামের ওপর দুষ্টুমি করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পাশের পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, ইমরান মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ফলে পানিতে পড়ে তিনি আর উঠে আসতে পারেননি।

হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, “প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি সত্য বলে মনে হচ্ছে। সুরতহাল প্রতিবেদন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
এ বিষয়ে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের বলেন, “এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের আগে প্রচলিত আইন অনুযায়ী অনুমোদন গ্রহণ করতে হবে। উল্লিখিত বালু বা মাটি উত্তোলনকারীর বিষয়টি খতিয়ে দেখা হবে।”

Tags:

সম্পর্কিত খবর :