ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধান মহালে এ পথসভা অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এনসিপি হালুয়াঘাট উপজেলা এ অনুষ্ঠানের আয়োজন করে।
পথসভায় নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন যখন অন্য দলের নেতাকর্মীরা লুটপাট ও চাঁদাবাজিতে লিপ্ত ছিল, তখন আমরা বাংলাদেশ সংস্কারের কথা বলেছি। বাংলাদেশের ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন না, জিয়াউর রহমানের ছেলে সকল ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করছে। উনি লন্ডন থেকে ভিক্ষার ঝুলি নিয়ে এসছেন। উনার লন্ডনে ফিরে যাওয়ার রাস্তাও আর নাই। ওনারা সংস্কারের বদলে কুসংস্কার করছেন। আমরা আবার ঘুরে দাড়াব তবে জিয়া পরিবার ও শেখ পরিবারের দিকে তাকানোর আমাদের সময় নাই। তিনি আরও বলেন সীমান্ত দিয়ে যত লোক ভারতে পালিয়েছেন তার ৮০% লোক এই হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন। আমাদের খতিয়ে দেখতে হবে এই হালুয়াঘাটের বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর সাথে জড়িত ছিল কি না? তাছাড়া তিনি সীমান্তের চোরাচালান, হালুয়াঘাটের বিদ্যুৎ সমস্যা ও অন্যান্য সমস্যার সমাধান নিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবীতে তারা স্লোগান দেন।
এনসিপি ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত হৃদয় এর সঞ্চালনায় উপজেলা প্রধান সমন্বয়কারী আবু রায়হান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি (NCP), সার্জিস আলম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল): জাতীয় নাগরিক পার্টি (NCP), জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহামুদ রাফি, এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এটিএম মাহবুব, সদস্য সচিব মো: জসিমউদ্দিন, মোয়াজ্জেম হোসেন মাষ্টার, আমীর, জামায়াতে ইসলামী, হালুয়াঘাট উপজেলা, খালেদ আহমদ শামসৈুল আলম পনির, আমীর, জামায়াতে ইসলামী, হালুয়াঘাট পৌরসভা, ইঞ্জি: মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী, এনসিপি, হালুয়াঘাট উপজেলা, আশিকুল ইসলাম আশিক, যুগ্ম সমন্বয়কারী, এনসিপি, হালুয়াঘাট উপজেলা। এছাড়াও ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির এর জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এর এক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।











