সাম্প্রতিক
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল, বিএনপি নেতার গাড়িতে আগুন আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার চট্টগ্রামের বন্যার্তদের পাশে ‘কুমিল্লার জন্য আমরা’: ১২০০ পরিবারের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে কৃষককের গলাকাটা লাশ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ নীরকে ফুলেল শুভেচ্ছা মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

 

খাগড়াছড়ির দীঘিনালায় দীঘিনালা ইউনিয়নের বানছড়া এলাকার নোয়াপাড়ার দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চার শতাধিক পাহাড়ি অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রবিবার (২ মার্চ) সকাল থেকে দিনব্যাপী দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল (দ্য বেবি টাইগার্স)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জোনের আরএমও মু. শায়খউদ্দীন সাকলাইন।

এ সময় চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমে দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেডিকেল অফিসার মু. শায়খউদ্দীন সাকলাইন জানান, নিয়মিত জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দুর্গম এলাকায় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, “আজকের ক্যাম্পে উচ্চ রক্তচাপ ও চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি ছিল। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান করেছি।”

এদিকে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

চিকিৎসাসেবা গ্রহণকারী সুবিধাভোগী হেনা চাকমা বলেন, “আমি দীর্ঘদিন ধরে বুকের ব্যথায় ভুগছি। সেনাবাহিনীর এই ক্যাম্পে এসে চিকিৎসা ও ওষুধ পেয়েছি। আমি খুব উপকৃত হয়েছি।”
এ ধরনের মানবিক উদ্যোগে এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী তথা দীঘিনালা জোনের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :