মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আট সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে জামিউল ইসলাম রাকিব কে সভাপতি ও নাজমুস সাদি চৌধুরী অপু কে সাধারণ সম্পাদক পদে অলংকৃত করা হয়েছে। এছাড়া নোমান আহম্মেদ কে সিনিঃ সহ- সভাপতি, মানব গোস্বামী কে সিনঃ যুগ্ম -সম্পাদক, আহম্মেদ জোবায়ের কে যুগ্ম সাধারণ, কিরণ খা কে সাংগঠনিক সম্পাদক,সৌরভ খান প্রচার সম্পাদক ও রিয়াজ রহমান কে দপ্তরসম্পাদক হিসেবে পদায়ন করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত দলীয় প্যাডে এই ঘোষণা দেওয়া হয়।
একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি তৈরি করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
প্রায় ৬ বছর পরে পৌর ছাত্রদলের কমিটি ঘোষনা করায় ছাত্রদল সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।











