সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের মুখে টিকতে না পেরে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে কুখ্যাত বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ জন সক্রিয় সদস্য।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় সুন্দরবন পূর্ব রেঞ্জের বাগেরহাটের মোংলা থানাধীন চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের কাছে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
কোস্টগার্ড জানায়, আত্মসমর্পণকালে দস্যুরা তাদের ব্যবহৃত ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেয়।
কোস্টগার্ডের দেওয়া তথ্যমতে, আত্মসমর্পণকারী দস্যুরা হলেন— খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা থানার বাসিন্দা জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইউব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাজাহান শেখ (৪২) ও হেলাল (৩৮)।
এছাড়া বাগেরহাট জেলার রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়লগঞ্জ ও শরণখোলা থানার বাসিন্দা আকরাম শেখ (৪৫), নুরুল ইজারদার (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০), শরিফুল ইসলাম বয়াতি (২১) এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাসিন্দা মো. জয়নাল আবেদীন (৩৮)। এই চক্রটি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ধারাবাহিক ও কঠোর অভিযানের ফলে দস্যু বাহিনীগুলো চরম কোণঠাসা হয়ে পড়ে এবং একপর্যায়ে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।
তিনি আরও জানান, সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত বিপুল অস্ত্রসহ ৪৫ জন বনদস্যুকে আটক করা হয়েছে। একই সাথে দস্যুদের হাত থেকে জিম্মি হওয়া ৪২ জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা শেষে নিরাপদে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসনের ব্যবস্থাকরণ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ নিরাপদ ও দস্যুমুক্ত না করা পর্যন্ত কোস্টগার্ডের এই নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :