সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম

৫ আগস্ট-পরবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম। এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আন্দোলন রাজপথে শুরু হলেই সেখানে আওয়ামী লীগের সমর্থকদের অনুপ্রবেশের অভিযোগ দেখা যাচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, রাষ্ট্রযন্ত্রের ভেতরে থাকা কিছু কর্মকর্তা এসব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন।
বিবৃতিতে তিনি বলেন, এসব ঘটনার কারণে সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে বিদ্যমান আস্থা ও ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি অভিযোগ করেন, পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। পাশাপাশি সরকারি দলের কিছু নেতাকর্মীর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন মন্তব্য রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করছে বলেও তিনি উল্লেখ করেন।
কাজী সাইমুম আরও বলেন, জনগণের মতামত ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

Tags:

সম্পর্কিত খবর :