সাম্প্রতিক
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে ময়মনসিংহে কৃষক কার্ড কার্যক্রমকে গতিশীল করতে অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ১৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মুক্তাগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দীঘিনালায় বৈসাবি উপলক্ষে ৯ উদযাপন কমিটিকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব ‘বৈসাবি’ উপলক্ষে ৯টি বৈসাবি উদযাপন কমিটির মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোন।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকালে দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উৎসবটি সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়েছে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন (এসইউপি, পিএসসি), মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি), ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নুল আবেদিনসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনাবাহিনীর এ ধরনের সহায়তা স্থানীয় জনগণের উৎসব উদযাপনকে আরও উৎসাহিত করবে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন বৈসাবি উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tags:

সম্পর্কিত খবর :