সাম্প্রতিক
মতলবে মাদকবিরোধী অভিযানে দুই পেশাদার মাদক ব্যবসায়ীসহ আটক ৩ ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি আখিঁ আক্তার নিত্যপণ্যের বাজারে স্বস্তি নাকি চাপ: সাধারণ মানুষের চোখে নতুন বাজেট কলমাকান্দায় জনদুর্ভোগ কমাতে ইদ্রিস শেখের উদ্যোগে চার সাঁকো নির্মাণ বরিশালে চিকিৎসা অবহেলায় যুবদল নেতার মৃত্যু, সংঘর্ষে পাঁচজন আহত হরমুজ পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান, বাহরাইন-কুয়েতে হামলা সীমিত সম্পদে মানুষকে স্বস্তি দিতেই এবারের বাজেট : অর্থমন্ত্রী ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ চার কিলোমিটার খাল পুনঃখননে ফিরেছে জমির প্রাণ, স্বস্তিতে তিন হাজার কৃষক

পত্নীতলায় সুবরাজপুর উচ্চ বিদ্যালেয় ” পরিবেশ বাচাঁও ২০২৬” অনুষ্ঠান অনষ্ঠিত

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নওগাঁর পত্নীতলা উপজেলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে ” জলবায়ু পরিবর্তন  আজকের  পদক্ষেপ  আগামীর নিরাপত্তা ” এই প্রতিপাদ্য সামনে রেখে পরিবেশ বাচাঁও -২০২৬ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে . র‍্যালি, আলোচনা সভা,বৃক্ষ রোপন এবং গাছের চারা বিতরন, একটি সচেতনতামুলক অনুষ্ঠানটি অনষ্ঠিত হয়েছে।

গতকাল ৭ জুন রবিবার সকাল ১১টায় উক্ত উচ্চ বিদ্যালয়ে  বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের মাঠে এসে  শেষ হয়।

সারাদিনব্যাপী শুরু হওয়া এ কর্মসূচিতে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাহেব,বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আরোও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় ছাত্রছাত্রীর অভিভাবকগণ, ও এলাকার স্থানীয় জনপ্রতিনিধি,  সাধারণ কর্মচারী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবাহু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে হলে এখন থেকেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। তারা গাছ লাগানোর, প্লাস্টিক ব্যবহার কমানো,এবং পরিবেশবান্ধব জীবন যাপনের উপর গুরুত্ব আরোপ করেন।

শিক্ষকরাও তাদের বক্তব্যে  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে আগ্রহি ভূমিকা রাখতে হবে এবং নিজের পরিবার ও সমাজকে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক বক্তব্য কবিতা আবৃতি ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপনা করে। পরীশেষে প্রিয় ছাত্র-ছাত্রী কাছে একটি করে গাছের চারা বিতরণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি সহ একটি গাছের চারা উক্ত বিদ্যালয়ের প্রাঙ্গণে রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Tags:

সম্পর্কিত খবর :