মেহেরপুরের গাংনীতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আলী হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন পুরাতন মটমুড়া গ্রামের মালেশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে। তিনি স্থানীয় বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল ওই গ্রামের একটি মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলার সময় গুড়িগুড়ি বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাতে আহত হয় আলী হোসেন।
তাকে আহতাবস্থায় উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।











