সাম্প্রতিক
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ চার কিলোমিটার খাল পুনঃখননে ফিরেছে জমির প্রাণ, স্বস্তিতে তিন হাজার কৃষক বিয়ের ফাঁদে প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নিলেন তরুণী ​জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন মাগুরার আমজাদ অবশেষে গৌরনদীর সেই প্রধান সড়কের সংস্কার কাজ শুরু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে সীমান্তে যুব উন্নয়নে, পত্নীতলা ১৪ বিজিবির উদ্যোগ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ ছাতকের কৈতক হাসপাতালের জায়গা দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

ছাতকের কৈতক হাসপাতালের জায়গা দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নে অবস্থিত কৈতক ২০ শয্যা হাসপাতালের জায়গা অবৈধভাবে দখলের চেষ্টার প্রতিবাদ এবং নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ জুন ২০২৬) বুধবার বিকেলে কৈতক হাসপাতাল প্রাঙ্গনে হাসপাতাল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, জনৈক কবির আহমদ ও নজির আলী সরকারি হাসপাতালের জায়গা দখলের চেষ্টা করছেন।

এ বিষয়ে প্রতিবাদ এবং সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম, স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আহমদ ও আব্দুল গফুরসহ চারজনের বিরুদ্ধে হয়রানিমূলক চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার ভয়ভীতি বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আইনি ও সামাজিকভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুক্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান কদর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, সমতা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, জাউয়া বাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন তালুকদার, ট্রাস্টি সদস্য মো. কয়েছ মিয়া, বিশিষ্ট মুরব্বি আদরিছ আলী পাকিস্তা, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, অ্যাডভোকেট মো. শাহাব উদ্দিন, অ্যাডভোকেট মো. কবির উদ্দিন সাজু, সাবেক প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, মো. লিলু মিয়া তালুকদার, শামসুল কবির মুহিত, মাস্টার দেওয়ান আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, প্রভাষক ও সাংবাদিক  মোশাররফ হোসেন, মাওলানা জুবায়ের আহমেদ,  দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, বিএনপি নেতা আলী হোসেন মানিক, এসএম মাহমুদ, শাহজাহান হোসেন, আইয়ুব আলী, হাজী এখলাছ মিয়া, ঈমান আলী ও শিহাব উদ্দিন।

সভা শেষে অংশগ্রহণকারীরা হাসপাতালের জায়গা রক্ষা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags:

সম্পর্কিত খবর :