যশোরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘ যশোর রিপোর্টার্স ইউনিটি ’ (জেআরইউ) আত্মপ্রকাশ করেছে । পেশাদার সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা , বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে । নবগঠিত কমিটিতে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটন সভাপতি এবং দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি সালাহ্উদ্দীন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । সংগঠনের নেতৃবৃন্দ জানান , যশোরে কর্মরত সকল পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধতা , পেশাগত মর্যাদা , অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই হবে সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য । একই সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় , অনিয়ম-দুর্নীতি ও নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি সকল ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও জনমত গঠনে ভূমিকা রাখবে যশোর রিপোর্টার্স ইউনিটি । নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন শিকদার খালিদ (একুশে টেলিভিশন) ও বিএম ফারুক (আরটিভি) । যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভি (গ্লোবাল টিভি), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু ( সাপ্তাহিক রেড নিউজ ও অ্যাডভোকেট , জজ কোর্ট , যশোর ), দপ্তর সম্পাদক মিরাজুল কবীর টিটো (দৈনিক স্পন্দন), কোষাধ্যক্ষ খন্দকার তরিকুল ইসলাম (নাগরিক টিভি) এবং প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল (ডিবিসি নিউজ)। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হারুন অর রশীদ (নির্বাহী সম্পাদক, দৈনিক প্রভাতফেরী), মোস্তাকিম আল রাব্বি সাকিব (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), জহুরুল ইসলাম (বার্তা সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), সিরাজুল ইসলাম (রাজধানী টিভি), ইলিয়াস সাজু বাদশা (প্রধান ফটো সাংবাদিক, দৈনিক কল্যাণ ও দৈনিক ডেসটিনি) এবং রোহিত হোসেন রনি (ভিওডি বাংলা) । সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের আদান-প্রদান এবং পারস্পরিক যোগাযোগের অন্যতম সেতুবন্ধন হিসেবে কাজ করবে যশোর রিপোর্টার্স ইউনিটি । পেশাদার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি যশোরের সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক , দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা ।
জনপ্রিয় খবর
জবির সঙ্গে পূবালী ও ইসলামী ব্যাংকের পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর
September 3, 2026
কলাপাড়ায় চিকিৎসাধীন নবজাতকের পা ভাঙার অভিযোগ
September 3, 2026
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
September 3, 2026
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে জবির আধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধন
September 3, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ -সংসদে হাসনাত
September 3, 2026
একটি মিডিয়া গ্রুপের বিরুদ্ধে কথা বলার পর মাত্র ৪৮ ঘণ্টার

নওগাঁর পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে জেলা পুলিশের সচেতনতামূলক সভা
September 3, 2026
নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম থেকে মুক্ত

জবির সঙ্গে পূবালী ও ইসলামী ব্যাংকের পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর
September 3, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড

কলাপাড়ায় চিকিৎসাধীন নবজাতকের পা ভাঙার অভিযোগ
September 3, 2026
পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন তিন দিন বয়সী এক

সাতক্ষীরার খেলারডাঙার বেকারী শ্রমিক কোহিনুর হত্যায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার
September 3, 2026
সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকার বিসমিল্লাহ ফুড্স এর কর্মচারি কোহিনুর খাতুনকে