‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির আয়োজনে পৌর এলাকার শিশু পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খাঁন, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ পোদ্দার, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং জেলা কৃষকদলের সভাপতি নাছির আহম্মেদ বাচ্চু। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শিশুদের প্রিয় অঙ্গন পিরোজপুরের শিশু পার্কের পাশে জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে নারকেলসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হচ্ছে। একই সঙ্গে জেলার বিভিন্ন উপজেলায়ও সকাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।
তারা আরও বলেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ অর্থাৎ একজন শিশুকে একটি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা গেলে দেশের ২৫ কোটি মানুষের মধ্যে বৃক্ষরোপণের ব্যাপক সচেতনতা তৈরি করা সম্ভব। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানা।




