নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম থেকে মুক্ত রাখতে জেলা পুলিশের বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পোরশা থানা পুলিশ ও জেলা পুলিশের উদ্যোগে মশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রধান আলোচকের বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশীয় মাদকের সর্বনাশা প্রভাব তুলে ধরে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সাইবার অপরাধ ও বাল্যবিবাহের বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন ও নিরাপদ থাকতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ রোধে নিজেদের সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন তিনি।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আল-মামুন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সচেতনতায় এমন জীবনমুখী উদ্যোগ নেওয়ায় থানা ও জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কর্মসূচি শেষে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দানিপুকুর সাধুপল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুরূপ অপর একটি সচেতনতামূলক সভায় যোগ দেন।
নওগাঁর পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে জেলা পুলিশের সচেতনতামূলক সভা
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
জবির সঙ্গে পূবালী ও ইসলামী ব্যাংকের পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর
September 3, 2026
কলাপাড়ায় চিকিৎসাধীন নবজাতকের পা ভাঙার অভিযোগ
September 3, 2026
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
September 3, 2026
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে জবির আধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধন
September 3, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ -সংসদে হাসনাত
September 3, 2026
একটি মিডিয়া গ্রুপের বিরুদ্ধে কথা বলার পর মাত্র ৪৮ ঘণ্টার

নওগাঁর পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে জেলা পুলিশের সচেতনতামূলক সভা
September 3, 2026
নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম থেকে মুক্ত

জবির সঙ্গে পূবালী ও ইসলামী ব্যাংকের পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর
September 3, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড

কলাপাড়ায় চিকিৎসাধীন নবজাতকের পা ভাঙার অভিযোগ
September 3, 2026
পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন তিন দিন বয়সী এক

সাতক্ষীরার খেলারডাঙার বেকারী শ্রমিক কোহিনুর হত্যায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার
September 3, 2026
সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকার বিসমিল্লাহ ফুড্স এর কর্মচারি কোহিনুর খাতুনকে