প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

আজ ৩১ অগাস্ট ২০২৬ খ্রি. তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট (SWAT) সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়।

বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। তিনি  আরও বলেন, যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সদস্য হিসেবে নিজেদের গড়ে তুলে জননিরাপত্তা ও বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনে সক্ষম হতে হবে।
প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top