আজ পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যেনো এক নতুন অধ্যায়ের সূচনা ৪৯ এ পদার্পণ করলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্য, ন্যায় ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য ১৯৭৮ সালের আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দলটির আত্মপ্রকাশ করেন। বিএনপি’র প্রতিষ্ঠান লগ্ন থেকে বহু সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয় বলে বক্তারা উল্লেখ করেন। গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব অল্প সময়ের মধ্যে বিপথগামী কিছু সেনাবাহিনীর নির্মমতার শিকার হয়ে শহীদ হন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর আবারো নেমে আসে কালো ছায়া স্বৈরাচারের আরেক নির্মমতা যেনো বাংলার ইতিহাসে এক কালো অধ্যায়। তৎকালীন স্বৈরশাসক এরশাদের নির্মমতার শিকার হয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপির নেতৃত্বের হাল ধরেন মরহুমা খালেদা জিয়া ১৯৯১ সালে খালেদা জিয়ার হাত ধরে স্বৈরাচার নিপাত যাই এবং বিএনপি সরকার গঠণ করেন। শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন আবারো ক্ষমতায় আসলে এদেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়। স্বৈরশাসক এরশাদের মতো এই দেশকে আবারো স্বৈরশাসনে পরিণত করে আওয়ামী লীগ সরকার। ২৪ এর ছাত্র জনতার এক দুঃসাহসী গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের অবসান হলে জিয়া পরিবারে বর্তমানে ৩ প্রজন্মের বিএনপির নেতৃত্বে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বের সরকার। বলতে গেলে শহীদ জিয়াউর রহমান পরবর্তী খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তারে সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বাংলাদেশে বিএনপি’র সরকার গঠন হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সংসদীয় আসন চকরিয়া সালাউদ্দিন প্রেমীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এক অভুতপূর্ব নজির স্থাপন করে পুরো চকরিয়া মিছিলের নগরীতে পরিনত হয়।
চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব এনামুল হক এবং সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব মোঃ হায়দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোবারক আলী, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম। চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী চকরিয়া সিটি কলেজ ও মহিলা কলেজ এর সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী। এছাড়াও চকরিয়া উপজেলা, পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মিছিলে মিছিলে যোগদান করে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীকে সফলতা ও সার্থক করে তোলেন।


