কচুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাজারো মানুষের স্লোগানে মুখরিত কচুয়ার রাজপথ

মোঃ আনোয়ার হোসেন (রাজ) ০১’ ই  সেপ্টেম্বর ২০২৬’  মঙ্গলবার’

হাজারো মানুষের স্লোগান আর বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কচুয়ায় উদযাপিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল কচুয়া সরকারি ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। “শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন” – এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে কচুয়ার রাজপথ।

র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ‘মাসুদ এলাহী সুবাস’।

এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল সহ সকল শ্রেণীর হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এসময় বক্তারা আরও বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আপোষহীন সংগ্রাম চালিয়ে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সকল শহীদ নেতাকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top