শিল্পনগরী নওয়াপাড়ার পাশ ঘেষা ভৈরব নদ বাচাও এবং ঘাটের খাজনা কমানোর দাবিতে এক শীর্ষক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে । নওয়াপাড়া বাজারের বিশিষ্ট খাদ্যশষ্য ,সিমেন্ট ,কয়লা, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে বিআইডব্লিউটি এর উপ-পরিচালক মাসুদ হোসেনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত । আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলহাজ আব্দুল গনি সরদার ,সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজালাল হোসেন , অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান , সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু , পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল , সাধারন সম্পাদক রেজাউল করিম মোল্লা , বিএনপি নেতা মশিউর রহমান মশি , নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান , থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন , যুগ্ম সম্পাদক আসাদউল্লাহ আসাদ , রফিকুজ্জামানটুলু , আসাদুজ্জামান জনি , সমশের আলম , জাকির হোসেন ও জামায়াতে ইসলামীর নেতা গোলাম মোস্তফা , ফজলু শেখ সহ প্রমুখ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন ।



