সাম্প্রতিক
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার একদিকে বৃক্ষরোপণের আহ্বান, অন্যদিকে ট্রাকটর ভর্তি গাছ, জলবায়ুর এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে? পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু

বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

চলতি বছরে আরও কয়েকটি প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বন্ধ পাটকল পুনরায় চালু করার লক্ষ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদ অলস পড়ে থাকার ফলে এখন দায়ে পরিণত হয়েছে, এগুলোকে আবার সম্পদে পরিণত করতে কাজ করছে সরকার। পাশাপাশি, প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে। এতে সরকারের প্রয়োজনীয়তা সহযোগিতা থাকবে বলেও জানান মন্ত্রী।

তৈরি পোশাক শিল্পের রফতানি কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের কারণে পোশাক রফতানি গতি পায়নি। এছাড়াও, যুক্তরাষ্ট্রের ট্যারিফের জন্য বৈশ্বিক ব্যবসার মন্দা ভাবও বাংলাদেশের পোশাক রফতানিতে প্রভাব পড়ছে। বিশ্বব্যাপী চলমান সমস্যা কেটে গেলে পোশাকের রফতানি বাড়বে।

বৃহস্পতিবার সকালে টিকে গ্রুপের সাথে চুক্তি সম্পাদন হয়। চুক্তি অনুযায়ী, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ১৪ দশমিক ৮০ একর জমি লিজ প্রদান করা হয় টিকে গ্রুপকে৷ এতে প্রতিষ্ঠানটি ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে ৷ এতে কাজের সুযোগ পাবে ৩ হাজার কর্মী।

এর আগে, একই জায়গায় ৭৭ একর জায়গা লিজ দেয়া হয় জুট এল্যায়েন্সকে।

Tags:

সম্পর্কিত খবর :