সাম্প্রতিক
৩ মাসের এক শিশুকে পা ভেঙে দেয়ার চেষ্টা, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল, বিএনপি নেতার গাড়িতে আগুন আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার চট্টগ্রামের বন্যার্তদের পাশে ‘কুমিল্লার জন্য আমরা’: ১২০০ পরিবারের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে কৃষককের গলাকাটা লাশ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ নীরকে ফুলেল শুভেচ্ছা মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক

বেতছড়ি আর্মি চেকপোস্টে সেনাবাহিনীর অভিযান: ১৩৫ পিচ গড়া কাঠ জব্দ

খাগড়াছড়ির দীঘিনালায় গোপন সংবাদের ভিত্তিতে বেতছড়ি আর্মি চেকপোস্টে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে অবৈধভাবে পাচারকালে ১৩৫ পিচ গড়া কাঠ জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে বেতছড়ি সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন মো. হাসনাইন আলভীর নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে দুটি চাঁদের গাড়ি তল্লাশি করে মোট ১৭৪ ঘনফুট গড়া কাঠ উদ্ধার করা হয়।
জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা যায়, কাঠগুলো বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকা হয়ে খাগড়াছড়ি সদরের দিকে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
অভিযান শেষে জব্দকৃত কাঠ যথাযথ প্রক্রিয়ায় মো. জাফর উল্লাহ, ডেপুটি রেঞ্জারসহ মেরুং রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পাহাড়ি এলাকায় অবৈধ কাঠ পাচার প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :