সাম্প্রতিক
গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে

মাউলতলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি গঠন: সভাপতি দেওয়ান মুনির হোসাইন, বিদ্যুৎসাহী সদস্য মেহেদী হাসান

‎বরিশালের হিজলা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী মাউলতলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সভাপতি হিসেবে হিজলা উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও জননন্দিত নেতা অ্যাডভোকেট দেওয়ান মুনির হোসাইন এবং বিদ্যুৎসাহী সদস্য হিসেবে হিজলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।
‎নবগঠিত এ কমিটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে হিজলা উপজেলার সর্বস্তরের জনগণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁদের বরণ করে নেন।
‎সংশ্লিষ্ট মহলের অভিমত, সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মুনির হোসাইনের সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব, সততা ও জনসম্পৃক্ততা এবং বিদ্যুৎসাহী সদস্য মেহেদী হাসানের উদ্যমী ও দায়িত্বশীল ভূমিকা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
‎এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, নবগঠিত গভর্নিং বডির কার্যকর নেতৃত্বে মাউলতলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Tags:

সম্পর্কিত খবর :