সাম্প্রতিক
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার একদিকে বৃক্ষরোপণের আহ্বান, অন্যদিকে ট্রাকটর ভর্তি গাছ, জলবায়ুর এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে? পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু

মানবিক নাসির মিয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান দক্ষিণ বড়দল ইউনিয়নবাসী

জনতার সেবক’ হিসেবে পরিচিত মো. নাসির মিয়াকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চান তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নের সর্বস্তরের মানুষ। রাজনীতির মাঠ ছাড়িয়ে মানবিক কর্মকাণ্ডে অনন্য নজির গড়ে তিনি এখন আলোচনার কেন্দ্রে।
৩ নং দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির মিয়া দীর্ঘদিন ধরেই এলাকার দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন নীরবে-নিভৃতে। তার ক্লিন ইমেজ ও সমাজসেবার ধারাবাহিকতা ইউনিয়নজুড়ে তাকে করে তুলেছে জনপ্রিয়।
স্থানীয়রা জানান, প্রতি বছর শতাধিক দুস্থ গর্ভবতী মাকে তিনি মাতৃত্বকালীন সহায়তা দেন। চিকিৎসার অভাবে ধুঁকতে থাকা প্রায় দুই শতাধিক অসহায় রোগী পেয়েছেন তার আর্থিক সহযোগিতা। স্কুল-কলেজের গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়ার খরচ চালানোর পাশাপাশি শিক্ষিত বেকারদের নিজ প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তিনি।
শীতার্তদের জন্য কম্বল, ঈদে নতুন পোশাক আর বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে ত্রাণ সবখানেই সবার আগে পৌঁছে যান নাসির মিয়া। তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার ছোবল থেকে রক্ষায় নিয়মিত সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেন তিনি।
ইউনিয়নের বাসিন্দা আব্দুল করিম বলেন, “বিপদে-আপদে নাসির ভাইকে সবসময় পাশে পাই। উনি চেয়ারম্যান হলে আমাদের দুঃখ-কষ্ট আরও কমবে।
এ বিষয়ে মো. নাসির মিয়া বলেন, জনগণের ভালোবাসাই আমার শক্তি। পদ-পদবির জন্য নয়, মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছি। এলাকাবাসী চাইলে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হব। নির্বাচিত হলে দক্ষিণ বড়দলকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ বড়দলের হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি পাড়া-মহল্লায় এখন একটাই আলোচনা নাসির মিয়াই হোক জনতার চেয়ারম্যান’।
ভোটাররা মনে করছেন, একজন পরীক্ষিত সমাজসেবক ও স্বচ্ছ ইমেজের মানুষ হিসেবে নাসির মিয়াই পারবেন ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে।

Tags:

সম্পর্কিত খবর :