সাম্প্রতিক
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ম‍্যাচের শুরুতেই পেনাল্টি মিসে সর্বোচ্চ গোলদাতা হওয়া হলো না মেসির ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাচ্ছেন সরকারি কর্মকর্তা, বললেন ‘১৫ পারসেন্ট যদি দেন, ৩৮ হাজার আসে’ বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয় মসজিদ আল্লাহর ঘর, সেখানে রাজনীতি বন্ধ করতে হবে: সংসদে রেজা আহাম্মেদ এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় মতলবের রবি পোদ্দারকে জেলা প্রশাসকের কৃতজ্ঞতা পত্র নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা ঝালকাঠিতে যুবলীগ নেতা ও ইউপি সদস্য তছলিম হোসেন মৃধা আটক

ম‍্যাচের শুরুতেই পেনাল্টি মিসে সর্বোচ্চ গোলদাতা হওয়া হলো না মেসির

ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি  অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের ৮ম মিনিটে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। বক্সের ভেতরে ফাউলের শিকার হন লাউতারো মার্টিনেজ। ঘটনাটি নিয়ে দীর্ঘ সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি।

স্পট কিক নিতে আসেন মেসি। তবে আর্জেন্টিনা সমর্থকদের হতাশ করে লক্ষ্যের বাইরে চলে যায় তার শট। ফলে ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুযোগ হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে এতদিন ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিস করেছিলেন মেসি। তবে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে অনাকাঙ্খিত রেকর্ডটি রেকর্ডটি একার দখলে নিলেন তিনি। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এলএমটেনের।

অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচে জয় নিশ্চিত করতে পারলে টানা দ্বিতীয় জয় নিয়ে আগেভাগেই শেষ ষোলোতে জায়গা করে নেবে আর্জেন্টিনা। দুটি রেকর্ডের হাতছানি রয়েছে মেসির জন্যও। ম্যাচে গোল করার পাশাপাশি তার দল জিতলে বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোল ও সর্বাধিক ম্যাচ জেতার কীর্তি গড়বেন এ আর্জেন্টাইন সুপারস্টার।

Tags:

সম্পর্কিত খবর :