সাম্প্রতিক
জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় মতলবের রবি পোদ্দারকে জেলা প্রশাসকের কৃতজ্ঞতা পত্র নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা ঝালকাঠিতে যুবলীগ নেতা ও ইউপি সদস্য তছলিম হোসেন মৃধা আটক নিভে গেল বাবুগঞ্জের ‘খবরের বাতিঘর’ আর নেই সুলতান আহমেদ মনোহরদীতে অযু করতে গিয়ে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১ মান্দায় জমি বিরোধে সংঘর্ষ: পাল্টাপাল্টি অভিযোগ, আহত ৫ জন ডিসি সারওয়ারের বদলি ঘিরে উত্তাল সিলেট চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে কলেজ শিক্ষার্থী আটক আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: রাশেদ

নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নড়াইল সদর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে মোসা.মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
 রবিবার (২১ জুন) রাতে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত মুন্নি বেগম সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামের শাকিল কাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, , নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে স্বামী শাকিল কাজীর সাথে তার স্ত্রী মুন্নি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। রোববার সন্ধ্যার পর মুন্নি বেগমকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে মুন্নিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করেন।
 নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :