সাম্প্রতিক
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর পিরোজপুর নেছারাবাদ পেয়ারা বাগানে পর্যটকদের জন্য কঠোর নির্দেশনা জারি কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করলো পুলিশ দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে

রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজবাড়ীর পাংশা উপজেলায় অটোরিকশা চালকদের অনিয়ন্ত্রিত আচরণ ও যাত্রী হয়রানির প্রতিবাদ করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ও এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত দুজন বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিট থেকে ৬টা ৫০ মিনিটের মধ্যে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ সাগর শিকদারের নেতৃত্বে পাংশা রেলওয়ে স্টেশনে অটোরিকশা চালকদের সঙ্গে অনিয়ন্ত্রিত আচরণ ও যাত্রী হয়রানি বন্ধে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় চালকরা নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে যাত্রীদের সঙ্গে শৃঙ্খলাপূর্ণ আচরণ করার প্রতিশ্রুতি দেন।
এরপর নাদুরিয়া অটোরিকশা স্ট্যান্ডে সিন্ডিকেটের দায়িত্বশীলদের সঙ্গে একই বিষয়ে কথা বলার সময় স্ট্যান্ডের অটোরিকশা সমিতির সভাপতি মোঃ ফরিদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।
 একপর্যায়ে তিনি সাগর শিকদারের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক মো. আকাশ হোসেন। অভিযোগ রয়েছে, তাকেও লক্ষ্য করে হামলা চালানো হয় এবং মাথায় আঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহত সাগর শিকদার ও সাংবাদিক আকাশ হোসেনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সাংবাদিক আকাশ হোসেনের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। আহত দুজনই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
তবে এ বিষয়ে অভিযুক্ত অটোরিকশা সমিতির সভাপতি মোঃ ফরিদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন,
এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :