সাম্প্রতিক
একদিকে বৃক্ষরোপণের আহ্বান, অন্যদিকে ট্রাকটর ভর্তি গাছ, জলবায়ুর এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে? পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

সিরাজদিখানে অনুমতি ছাড়াই দোকানের শ্রেণী পরিবর্তন, কাজ বন্ধ করল প্রশাসন

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধভাবে দোকানের শ্রেণী পরিবর্তন করে নির্মাণ কাজ চালানোর অভিযোগে দুইটি দোকানের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিরাজদিখান বাজার সড়ক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, বাজারের পেরিফেরিভুক্ত সরকারি জায়গায় সাইজ উদ্দিন গং অনুমতি ছাড়াই দুইটি দোকানের শ্রেণী পরিবর্তন করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় ভূমি অফিস থেকে তাদের একাধিকবার সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি কর্মকর্তার সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা তা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রাখেন।
এ বিষয়ে রশুনিয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা আলমগীর সোনার জানান, সরকারি বাজারে কোনো ধরনের নির্মাণ বা পরিবর্তনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্টরা কোনো অনুমতি না নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন।
পরবর্তীতে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন।
প্রশাসন জানায়, সরকারি জমি দখল বা অবৈধভাবে ব্যবহার করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :