সাম্প্রতিক
নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার একদিকে বৃক্ষরোপণের আহ্বান, অন্যদিকে ট্রাকটর ভর্তি গাছ, জলবায়ুর এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে? পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে

সিরাজদিখানে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট, বালু জব্দ ও পাইপ বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকারি খালে অবৈধভাবে বালু ভরাট ও বেআইনি ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের চকছাতিয়ানতলি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, তন্তুর ইউনিয়নের অনিক নামের এক ব্যক্তি এ কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর মোল্লার জিম্মায় খালে মজুতকৃত বালু দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিধি মোতাবেক হস্তান্তর করা হয়।
এ সময় অবৈধ ড্রেজিং কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধ ড্রেজিং ও খাল দখলের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :