সাম্প্রতিক
একদিকে বৃক্ষরোপণের আহ্বান, অন্যদিকে ট্রাকটর ভর্তি গাছ, জলবায়ুর এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে? পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

সিরাজদিখানে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাট্টি কারখানা গুরিয়ে দিয়েছে প্রশাসন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি ভাট্টি কারখানা মোবাইল কোর্টের অভিযানে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার, সিরাজদিখান থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, গুয়াখোলা এলাকায় অবৈধভাবে একটি ভাট্টি কারখানা পরিচালিত হচ্ছিল, যা পরিবেশ দূষণসহ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে। পরে মোবাইল কোর্টের নির্দেশনায় ভেক্যু (এক্সকাভেটর) ব্যবহার করে অবৈধ ও ক্ষতিকর ভাট্টি কারখানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সিরাজদিখান উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :