সাম্প্রতিক
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে ময়মনসিংহে কৃষক কার্ড কার্যক্রমকে গতিশীল করতে অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ১৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মুক্তাগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

হালুয়াঘাটে বিশ লক্ষ টাকার চায়না জাল ধ্বংস, একজনের জেল

ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে বিশ লক্ষ টাকা মুল্যের অবৈধ চায়না চাই জাল জব্ধ করে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষে ধারা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়। অভিযানকালে উপজেলার কয়রাহাটি গ্রামের সুজন নামে এক ব্যবসায়ী জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাসের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। পরে হালুয়াঘাট উপজেলা চত্বরে জব্ধকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনার সত্যটা স্বীকার করে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, এ ধরনের জাল ব্যবহার করে মাছ শিকার করলে মৎস্য প্রজননসহ প্রাণীকুলের ভারসাম্য বিনষ্ট হয়ে যায়। যার ক্ষতিকর প্রভাব বিস্তার করে সমগ্র প্রাণীকুলের উপর। এ ধরনের জাল বিক্রি ও ব্যবহার দুটোই নিষিদ্ধ বলে জানান এ কর্মকর্তা।

Tags:

সম্পর্কিত খবর :