সাম্প্রতিক
সালাহকে ফাউল করা হয়েছিল? রিপ্লেতে যা দেখা গেল পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাংবাদিক ও শিক্ষার্থীদের উপর পুলিশের নৃশংস হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন “অতি বর্ষণে লামার চাম্বি স্কুল ও কলেজের ৪ তলা ভবন ঝুঁকিতে, বাউন্ডারি ওয়ালসহ পাহাড় ধস” হালুয়াঘাটে বিশ লক্ষ টাকার চায়না জাল ধ্বংস, একজনের জেল টানা বর্ষণে দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধস ও আকস্মিক বন্যার শঙ্কা রাজবাড়ীতে শিশুকে বিস্কুটের প্রলোভনে ধর্ষণ চেষ্টা, লম্পট যুবক গ্রেপ্তার দুমকিতে পৃথক অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক “জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬”-এর খসড়ায় জরুরী সংশোধনের মাধ্যমে কমিশনের স্বাধীনতা, কার্যকারিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে ব্লাস্ট কচুয়ায় অবৈধ গ্যাস সংযোগে অভিযান: ১৭টি সংযোগ বিচ্ছিন্ন, একজনকে ১০ হাজার টাকা জরিমানা

কচুয়ায় অবৈধ গ্যাস সংযোগে অভিযান: ১৭টি সংযোগ বিচ্ছিন্ন, একজনকে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের কচুয়া উপজেলার পৌরসভার করইশ গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে মাহাদি হাসান নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন।

অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গৌরিপুর ইনচার্জ প্রকৌশলী অম্লান কুমার দত্তসহ প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে প্রায় ৩০০ ফুট অবৈধ পাইপলাইন উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে ১৫টি দ্বৈত (বাইপাস) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অতিরিক্ত ব্যবহারের কারণে ২টি সংযোগ এবং বকেয়া বিলের কারণে ১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :