সাম্প্রতিক
সালাহকে ফাউল করা হয়েছিল? রিপ্লেতে যা দেখা গেল পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাংবাদিক ও শিক্ষার্থীদের উপর পুলিশের নৃশংস হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন “অতি বর্ষণে লামার চাম্বি স্কুল ও কলেজের ৪ তলা ভবন ঝুঁকিতে, বাউন্ডারি ওয়ালসহ পাহাড় ধস” হালুয়াঘাটে বিশ লক্ষ টাকার চায়না জাল ধ্বংস, একজনের জেল টানা বর্ষণে দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধস ও আকস্মিক বন্যার শঙ্কা রাজবাড়ীতে শিশুকে বিস্কুটের প্রলোভনে ধর্ষণ চেষ্টা, লম্পট যুবক গ্রেপ্তার দুমকিতে পৃথক অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক “জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬”-এর খসড়ায় জরুরী সংশোধনের মাধ্যমে কমিশনের স্বাধীনতা, কার্যকারিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে ব্লাস্ট কচুয়ায় অবৈধ গ্যাস সংযোগে অভিযান: ১৭টি সংযোগ বিচ্ছিন্ন, একজনকে ১০ হাজার টাকা জরিমানা

দুমকিতে পৃথক অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালীর দুমকি উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮ এবং ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।
র‌্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আঙ্গারিয়া বন্দরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তায় ফেলে রাখা ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬ নম্বরের একটি পিকআপ ভ্যান তল্লাশি করে এর নিচে বিশেষভাবে তৈরি গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, একই রাতে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করে দুমকি থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের রুপাতলী এলাকা থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা সাখাওয়াত হোসেনের ট্রাভেল ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ২০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
আটক সাখাওয়াত হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়নের জয়গোরহাট গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) তাওহিদুর রহমান মোল্লার কাছে ন্যস্ত করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইয়াবাসহ আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে। মাদক পাচার ও কারবার রোধে দুমকি থানার নিয়মিত চেকপোস্ট কার্যক্রম ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :