সাম্প্রতিক
নামাজ পড়তে গিয়ে ভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী চালক নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ: কার্যালয় ও মোটরসাইকেলে আগুন সাঘাটায় কিশোরীকে উঠান থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ ৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ ‎ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী আরাফাতের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আফতাব নামে এক গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, শনিবার (৬ জুন) বিকেলে আমার মেয়ে তরিকুল ডাক্তারের কাছে ওষুধ আনতে গেলে এ ঘটনা ঘটে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার দাদির জন্য ওষুধ আনতে অভিযুক্ত তরিকুলের দোকানে যায়। সে সময় কেউ না থাকার সুযোগে তিনি মেয়েটিকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানির পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রাখে। এ সময় এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার সময় কালীগঞ্জ থানার পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে জঙ্গলে নিয়ে গেল রিফাত, অতঃপর…
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। আর‌ও নিশ্চিত হওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :