সাম্প্রতিক
সোমবার পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী প্রণোদনার তালিকায় ‘অকৃষক’ অন্তর্ভুক্তির অভিযোগ, ক্ষোভ ক্ষতিগ্রস্ত কৃষকদের ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে হুমকি-ধমকি দিয়েন না, মোকাবিলার উপায় জানি: ভূমি প্রতিমন্ত্রী এক মাসের সিলিন্ডার ১৫ দিনে শেষ, দেখা গেল গ্যাসের সঙ্গে মেশানো হয়েছে পানি কক্সবাজারে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান দুইদিনের সফরে পশ্চিমবঙ্গে মোদি, তোললেন বাংলাদেশ প্রসঙ্গে ৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো? রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, যোগাযোগ হুমকির মুখে

আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চলতি মাসে আশুরার জন্য ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এবার আশুরা উপলক্ষে ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না তারা।

সাপ্তাহিক ছুটির দিনে আশুরা পড়ায় এ উপলক্ষে আর অতিরিক্ত ছুটি মিলছে না। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আশুরা ২০২৬-এর ছুটি ২৬ জুন (শুক্রবার)। নির্বাহী আদেশে এদিন ছুটি থাকে সরকারি দপ্তর। ছুটি থাকে শিক্ষাপ্রতিষ্ঠানও।

জানা গেছে, জিলহজ মাস ২৯ দিনে হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন। সেই হিসাবে আশুরা ২৬ জুন (শুক্রবার)। আবার জিলহজ ৩০ দিন পূর্ণ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন (শনিবার)। সে ক্ষেত্রে আশুরার ছুটি পড়বে ২৭ জুন- অর্থাৎ শনিবার।

শুক্র এবং শনিবার যথাক্রমে বাংলাদেশে সাপ্তাহিক ছুটি। সুতরাং এবার আশুরায় অতিরিক্ত ছুটি ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা। এদিকে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মহররম আরবি হিজরি সনের প্রথম মাস। মাসটির ১০ তারিখের দিনকে আশুরা বলা হয়। মহররম মাসকে হাদিসে আল্লাহর মাস বলে সম্মানিত করা হয়েছে। এ মাসের ১০ তারিখ ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Tags:

সম্পর্কিত খবর :