ইসরাইলে ইহুদি-আরব সরকার গঠনের দাবি, রাতে বিক্ষোভের ডাক

ইসরাইলে সাধারণ নির্বাচনের পর পরিবর্তনের পক্ষে থাকা জোটের মাধ্যমে একটি ইহুদি-আরব অংশীদারত্বমূলক সরকার গঠনের দাবিতে আজ শনিবার রাতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। স্ট্যান্ডিং টুগেদার নামের একটি সংগঠনের আয়োজনে তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ারসহ বিয়ারশেবা, হাইফা ও তায়েজ শহরে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী জোট ৬৭টি আসনে জয়লাভ করেছে, যেখানে ক্ষমতাসীন জোট পেয়েছে ৫৩টি আসন। তবে বিরোধী জোটের এই ৬৭টি আসনের মধ্যে ৪৮টি জায়নবাদী দলগুলোর এবং ১৯টি আসন আরব অ-জায়নবাদী দলগুলোর। নির্বাচনের আগে ইহুদি বিরোধী নেতারা আরব দলগুলোর সঙ্গে কাজ না করার ঘোষণা দিলেও এখন পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে।

বিক্ষোভের আয়োজকরা জানান, পরিবর্তনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ জনগণ ভোট দিয়েছে এবং সেই ইচ্ছার প্রতিফলন আগামী সরকারে থাকা উচিত। তারা বলেন, ‘আরব নাগরিকদের ভোট ইহুদিদের ভোটের মতোই সমান গুরুত্বপূর্ণ। ইহুদি-আরব অংশীদারত্বকে এখন একটি রাজনৈতিক শক্তিতে রূপান্তর করার সময় এসেছে, যাতে বাস্তবতার পরিবর্তন ঘটে।’

বিক্ষোভকারীরা বিরোধী জোটের নেতাদের এই বিজয়কে স্বীকৃতি দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের দাবি জানাচ্ছেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top