সাম্প্রতিক
জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ শিয়াল থেকে মুরগি বাঁচাতে নিজের পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর পিরোজপুর নেছারাবাদ পেয়ারা বাগানে পর্যটকদের জন্য কঠোর নির্দেশনা জারি

উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল

শনিবার (২৫ জুলাই) ঠাকুরগাঁওয়ে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্ত-অনুসারী অংশ নেন।
বর্ণাঢ্য শোভাযাত্রায় সুসজ্জিত রথ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা ভজন-সংকীর্তন, প্রার্থনা ও ধর্মীয় সঙ্গীতে অংশ নেন। রথযাত্রাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, উল্টো রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
উৎসব শেষে ভক্তরা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

Tags:

সম্পর্কিত খবর :