সাম্প্রতিক
রাজবাড়ীর বাধুলী-খালকুলা সড়কে চরম দুর্ভোগ কাদামাটির ফাঁদে আটকে জনজীবন, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার অমিত শাহ ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন: রাহুল গান্ধির মন্তব্যে লোকসভায় তুমুল হট্টগোল আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ, চিকিৎসকের বরাতে সার্জিস ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিতট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা

ওমানে মার্কিন ঘাঁটিতে পঞ্চম দফায় ইরানের হামলা, রাডার ব্যবস্থা ধ্বংস

ওমান ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় পঞ্চম দফায় হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক হামলায় ওমানে এফপিএস দূরপাল্লার আকাশ রাডার ও জাহাজ শনাক্তকরণ রাডার ধ্বংস হয়ে গেছে।

এছাড়া, বাহরাইনের জুফায়েরে মার্কিন সেনাবাহিনীর স্থাপনা ও অবকাঠামোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘ওমানে থাকা এফপিএস দূরপাল্লার আকাশ রাডার ও জাহাজ শনাক্তকরণ রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে রাডারগুলো ধ্বংস হয়ে গেছে।’

আইআরজিসি সতর্ক করে আরো বলেছে, ‘হরমুজ প্রণালিকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার একমাত্র উপায় হলো এই জলপথে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর হস্তক্ষেপ বন্ধ করা এবং দেশগুলোর নিজ নিজ উপকূলীয় জলসীমার সার্বভৌমত্বকে সম্মান করা’।

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অব্যাহত থাকলে বিশ্বের তেল ও গ্যাস খাতে আরো বড় ধরনের সংকট দেখা দেবে বলে সতর্ক করেছে ইরান।

সূত্র: আল জাজিরা

Tags:

সম্পর্কিত খবর :