সাম্প্রতিক
পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত দোষ প্রমাণ হলে নাসির-তামিমার হতে পারে ৭ বছরের কারাদণ্ড প্রাথমিক শিক্ষার বাতিঘর কলাপাড়া মঙ্গল সুখ মডেল সরকারি বিদ্যালয় সাংবাদিকতা, উপস্থাপনা ও পাবলিক স্পিকিং বিষয়ে জবির এমসিজে ডিবেটিং ক্লাবের সেমিনার অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সখিপুরের মুসাররাত সানান রহমান গলাচিপায় পৃথক দুই ঘটনায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার দেবিদ্বারে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই-চানাচুর তৈরি করার জন্য মুসলেম ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করিমগঞ্জে বজ্রপাতে দুই গরুর মৃত্যু, কৃষকের ব্যাপক ক্ষতি লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত

কার্যক্রম নিষিদ্ধ একটি দল নির্বাচন করতে পারে না – আসিফ মাহমুদ

বুধবার,১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কার্যক্রম নিষিদ্ধ দল হিসেবে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া নিয়ে সরকারের একটি পক্ষ বিরোধিতা করছে, আরেক উপদেষ্টা বলছেন, শর্ত মেনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। আমি মনে করি, সরকার নিজেই আওয়ামী লীগকে নিয়ে ধোঁয়াশায় রয়েছে। আওয়ামী লীগের একটি পক্ষ সরকারে আছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপি ৫ দফা দাবি দিয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এরমধ্যে বলেছি, প্রশাসক পদে বসে তারা মেয়র নির্বাচন করতে পারবেন না। তবুও তারা ভোট চাচ্ছেন। সরকারি লোগো ব্যবহার করে পোস্টারিং করছেন।
তিনি বলেন, সরকারি লোগো ব্যবহার করে রাজধানীতে মেয়র পদে প্রচারণা চালাচ্ছেন দুই সিটি প্রশাসক। দুই সিটির প্রশাসককে পদত্যাগ করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে হবে।
এছাড়া ঈদুল আজহায় কোরবানির হাটের ইজারা দেয়া নিয়েও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আসিফ মাহমুদ।

Tags:

সম্পর্কিত খবর :