সাম্প্রতিক
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম

সাংবাদিকতা, উপস্থাপনা ও পাবলিক স্পিকিং বিষয়ে জবির এমসিজে ডিবেটিং ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাংবাদিকতা, উপস্থাপনা ও পাবলিক স্পিকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এমসিজে ডিবেটিং ক্লাবের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের চিফ রিপোর্টার আখলাকুস সাফা এবং স্টার নিউজের চিফ রিপোর্টার মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম। এরপর অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন মনিরুল ইসলাম। পরে সাংবাদিকতা পেশায় রিপোর্টিংয়ের কৌশল, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সংবাদ সংগ্রহ ও পরিবেশনের নানা দিক তুলে ধরেন আখলাকুস সাফা।
সেমিনারে শিক্ষার্থীরা সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা এবং কার্যকর পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম।
এ সময় এমসিজে ডিবেটিং ক্লাবের পূর্ববর্তী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ক্লাবের নতুন কমিটিও ঘোষণা করা হয়।
গণমাধ্যমে উপস্থাপনা, সংবাদ পরিবেশন এবং কার্যকর পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

Tags:

সম্পর্কিত খবর :