গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

 
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোসা. জেসমিন বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় এ অভিযান পরিচালনা
 করা হয়। শ্যামলীবাগ হাইস্কুল খেলার মাঠের উত্তর পাশে ফজিলত বেগমের (৫১) বাসায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জেসমিন বেগম ওই এলাকার বাসিন্দা। তিনি মো. মিজানুর রহমানের স্ত্রী এবং মো. দুলাল বেপারীর মেয়ে।পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গলাচিপা থানায় ১ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ০১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক)/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশার, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের

Scroll to Top