সাম্প্রতিক
আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ, চিকিৎসকের বরাতে সার্জিস ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিতট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজীপুরে সদর থানা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

,
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর-মেট্রো থানার রুকন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের সদ্য মনোনীত কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবীকে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ আছর গাজীপুর মহানগরীর মাঝুখান এলাকার সোনারতরী কমিউনিটি সেন্টারে এই রুকন সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদর-মেট্রো থানা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন। এছাড়াও সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী এমপি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, মুহাম্মদ হোসেন আলী, সদর-মেট্রো থানা নায়েবে আমীর জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।
সংবর্ধিত এমপি সালাহউদ্দিন আইউবী বলেন, আল্লাহর রাসূল (সা.) রমজান মাসে নির্ঘুম রাত কাটাতেন। তিনি বলেন, আল্লাহ পাকের নৈকট্য অর্জনের অন্যতম উপায় হলো মানুষকে খাদ্য দান করা এবং এমন সময়ে নামাজ আদায় করা, যখন মানুষ ঘুমিয়ে থাকে।
রুকন সম্মেলন সভাপতিত্ব করেন সদর-মেট্রো জামায়াতের নায়েবে আমির মোঃ ছাদেকুজ্জামান ও সঞ্চালনা করেন সদর-মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়

Tags:

সম্পর্কিত খবর :