সাম্প্রতিক
আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ, চিকিৎসকের বরাতে সার্জিস ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিতট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। তবে অসুস্থ হলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন থামবে না বলে জানিয়েছেন দীপকে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দীপকে জানান, গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ। চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষার প্রতিবেদনে তার টাইফয়েড ধরা পড়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। পরীক্ষার রিপোর্টে আমার টাইফয়েড ধরা পড়েছে। চিকিৎসা চলছে। দেশজুড়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া সব ‘তেলাপোকা’কে আমি ধন্যবাদ জানাই।’

আন্দোলনকে আরো বিস্তৃত করার জন্য সমর্থকদের অভিনন্দন জানিয়ে দীপকে বলেন, শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আদায় করা সম্ভব হবে। তার কথায়, ‘আপনাদের সবাইকে অভিনন্দন। আমি নিশ্চিত এভাবেই আন্দোলন চালিয়ে গেলে আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আদায় করতে পারব।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags:

সম্পর্কিত খবর :