সাম্প্রতিক
শিয়াল থেকে মুরগি বাঁচাতে নিজের পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর পিরোজপুর নেছারাবাদ পেয়ারা বাগানে পর্যটকদের জন্য কঠোর নির্দেশনা জারি কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করলো পুলিশ দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার

ঠাকুরগাঁও শুখানপুখরীতে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার

,

ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরীতে বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩ এর রংপুরের একটি দল। এসময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত কষ্টিপাথরের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) র‌্যাব-১৩ পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।গ্রেফতারকৃত লাল মিয়া শুখানপুখরী ইউনিয়নের মৃত ফজল হক মন্ডলের ছেলে।

 

প্রেস বিজ্ঞাপ্তিতে র‌্যাব-১৩  জানায়, মঙ্গলবার ভোর রাতে সিপিএসসি  র‌্যাব-১৩ রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নে লাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করে। এসময় ৫২ কেজি ওজনের একষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ লাল মিয়াকে গ্রেফতার করা হয়।  পরবর্তীতে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১৩ পক্ষ থেকে আরো জানানো হয়, উদ্ধারকৃত কষ্টিপাথরের আনুমানিক বাজারমূল্য অন্তত এক কোটি টাকা। গ্রেফতারকৃত ব্যক্তি মূর্তিটি উচ্চমূল্যে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মূর্তিটি বিক্রির পরিকল্পনার কথা স্বীকার করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :