সাম্প্রতিক
আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম ভোগান্তি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে বাবুগঞ্জের ২০ হাজারের বেশি শিশু, ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন বরিশালে ২০ পিস ইয়াবাসহ আটক ১,এয়ারপোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ এলাকাবাসীর হুদরোগের ঝুঁকি নির্ণয়ে চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগ তাড়াশে মাদক সেবনের অভিযোগে যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা বিএনপির শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

তাড়াশে মাদক সেবনের অভিযোগে যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতী গ্রামে মাদক সেবনের অভিযোগে আসাদুল মুন্সী (৩০) নামে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক আসাদুল মুন্সী ওই গ্রামের আহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসাদুল মুন্সীর বিরুদ্ধে এলাকায় মাদক সেবন এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা। একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করে আগের মতোই চলাফেরা করছিলেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।
শনিবার (২৭ জুন) রাত প্রায় ১০টার দিকে জাহাঙ্গীরগাতী গ্রামের একটি স্থানে প্রকাশ্যে মাদক সেবনের সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং উপস্থিত জনতা তাকে মারধর করে।
খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “স্থানীয়রা এক ব্যক্তিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয় বাসিন্দারা বলেন, জাহাঙ্গীরগাতী গ্রামসহ তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Tags:

সম্পর্কিত খবর :