সাম্প্রতিক
আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম ভোগান্তি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে বাবুগঞ্জের ২০ হাজারের বেশি শিশু, ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন বরিশালে ২০ পিস ইয়াবাসহ আটক ১,এয়ারপোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ এলাকাবাসীর হুদরোগের ঝুঁকি নির্ণয়ে চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগ তাড়াশে মাদক সেবনের অভিযোগে যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা বিএনপির শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে বাবুগঞ্জের ২০ হাজারের বেশি শিশু, ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও রাতকানা রোগ প্রতিরোধে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আজ রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১৪৫টি কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
​সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের রহমতপুর কমিউনিটি ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুষ্টি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, এবারের ক্যাম্পেইনে উপজেলার মোট ২০ হাজার ৫০৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিশুদের বয়স অনুযায়ী দুই রঙের ক্যাপসুল দেওয়া হচ্ছে,
​নীল রঙের ক্যাপসুল: ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ২ হাজার ৩৮৮ জন শিশুকে।
​লাল রঙের ক্যাপসুল: ১ বছর থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী ১৮ হাজার ১১৬ জন শিশুকে।
​এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান,
​”ভিটামিন ‘এ’ শিশুদের শরীরকে রোগ প্রতিরোধী করে গড়ে তোলে। এটি কেবল রাতকানা রোগই দূর করে না, বরং শিশুদের হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো মারাত্মক রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, উপজেলার একটি শিশুও যেন এই সুবিধা থেকে বাদ না পড়ে, সেজন্য উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।
​সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের সচেতনতার ওপর ভর করে এবার উপজেলায় শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

Tags:

সম্পর্কিত খবর :