সাম্প্রতিক
৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ ‎ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী আরাফাতের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ কয়রায় জমি দখল ও মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক রাখা ও সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড! আস সুন্নাহ ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে মাদক রাখা ও সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড!

রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক দুই ঘটনায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা রাখা ও সেবনের দায়ে তমবু মাসুম (২৫) ও রবিন মিয়া (৩০) নামে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে অপর এক এইচএসসি পরীক্ষার্থীকে সতর্ক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং অন্য একটি স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সংরক্ষণ ও সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ পৌর এলাকার ডালবাড়ী গ্রামের মজিবুরের ছেলে তমবু মাসুম ও বাজারীপাড়া গ্রামের মৃত তমছের আলীর ছেলে  রবিন মিয়া।
অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ইয়াবা ট্যাবলেট রাখা ও সেবনের প্রমাণ পাওয়ায় দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযানে আটক এক এইচএসসি পরীক্ষার্থীকে তার শিক্ষাজীবনের বিষয়টি বিবেচনায় নিয়ে সতর্কতামূলক মুচলেকা গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :