নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে ৩ ভুয়া ডিবি ছিনতাইকারি গ্রেফতার, হ্যান্ডকাফ, স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার

স্থানীয় সুত্রে ঘটনার দিন শনিবার অদ্য ২৯/৮/২৬ খ্রিঃ ১১.০০ ঘটিকার দিকে মান্দা থানাধীন ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমার এর বাড়িতে ভুয়া ডিবি পুলিশ এর পরিচয় দিয়ে বিপুল এর ঘরে প্রবেশ করে,।
 প্রতারক ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীরা বাদী বিপুল এর পিতা শুকুমার চন্দ্র এবং চাচা সবুজ কুমার দ্বয় এর হাতে হাতকড়া পরিয়ে ভয় ভীতি সৃষ্টি করে বাদী বিপুল এর স্ত্রী, মা ও শাশুড়ী দের ভয়ভীতি প্রদর্শন করে বাড়ির প্রতিটি কক্ষ সহ বিভিন্ন আসবাব পত্র তল্লাশি করে নগদ টাকা সহ স্বর্ণালংকার ছিনতাই করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে বাদী সহ স্হানীয় লোকজন তাদেরকে সন্দেহ করে পিছু পিছু ধাওয়া করে।
এক পর্যায়ে বাঘমারা থানাধীন সিমলা বাজার এলাকায় আসামি ১।মোঃ মানিক হোসেন (৩৪),পিতা, মফিজ উদ্দন, সাং চাপড়া ২।মোঃ এনামুল হক,পিতা মৃত তোজাম্জেল হক,সাং দক্ষিণ দাউদপুর,উভয় থানা -বিরামপুর ,৩ ।মোঃ মাহবুব হাসান মুন্না (৩৯),পিতা মোঃ ইউসুফ খলিফা, সাং মুক্তারপুর, থানা-ফুলবাড়ি, সর্ব জেলা দিনাজপুর ভুয়া পুলিশ পরিচয় ধারী দের ধরে ফেলেন।
বেশ কিছু জনগণ। এ সময় স্থানীয় জনগণ ছিনতাইকারীদের উত্তম-মাধ্যম দেয় । এই সংবাদ পাওয়া মাত্র পুলিশ সুপার এর নির্দেশনায়
নওগাঁ মান্দা থানার অফিসার ইনচার্জ ঘটনা স্থলে যান। পরবর্তীতে মান্দা থানা পুলিশ, বাঘমারা থানা পুলিশ এর সহায়তায় উক্ত আসামিদের কে আটক করে থানায় নিয়ে যান।আসামিদের বিরুদ্ধে কঠোর নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top