ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে ‘ব্যবসায়ী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নওগাঁ শহরের হোটেল আয়োজনের কনফারেন্স রুমে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আইবিডব্লিউএফ নওগাঁ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইবিডব্লিউএফ মান্দা শাখার সেক্রেটারি আব্দুর রাকিব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা খন্দকার আব্দুর রাকিব, কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, রাজশাহী অঞ্চল সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, বগুড়া অঞ্চল সভাপতি মো. সেলিম রেজাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে নওগাঁ জেলার ১১টি উপজেলার বিপুলসংখ্যক ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশ নেন। নারী ব্যবসায়ীরাও এতে উপস্থিত ছিলেন।
সম্মেলনে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, ব্যবসা-বাণিজ্যে ইসলামের নির্দেশনা, সততা ও নৈতিকতার চর্চা এবং সৎ ও আদর্শ ব্যবসায়ী তৈরির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইবিডব্লিউএফের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্যবসায়ীদের অবহিত করা হয়।
বক্তারা জানান, আইবিডব্লিউএফ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের কল্যাণে কাজ করার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। সংগঠনটি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, ব্যবসা-বাণিজ্যে সততা, আমানতদারি ও নৈতিকতার চর্চা বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধের আলোকে ব্যবসায়ী সমাজকে গড়ে তোলার বিষয়ে কাজ করে।
এছাড়া নতুন ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা, ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি, ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের সম্পৃক্ত করার বিষয়েও সংগঠনটির কার্যক্রম তুলে ধরা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; সততা, ন্যায়নীতি ও মানুষের কল্যাণকে সামনে রেখে ব্যবসা পরিচালনা করলে একজন ব্যবসায়ী সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই সৎ, দক্ষ ও দায়িত্বশীল ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে আইবিডব্লিউএফের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী এ সম্মেলনে ব্যবসায়ীদের বিভিন্ন মতামত ও সমস্যা তুলে ধরা হয় এবং ভবিষ্যতে ব্যবসায়ী সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নওগাঁয় আইবিডব্লিউএফের ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে বহিষ্কার
September 2, 2026
ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা ছাত্রদল নেতার
September 2, 2026
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
September 2, 2026
ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ দাবি নেপালের
September 2, 2026
যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
September 2, 2026
এমপির গাড়িতে হামলার ঘটনায় প্রধান আসামি তমাল রিমান্ডে
September 2, 2026
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
September 2, 2026
নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ কিশোরগ্যাং এর দুই লিডার গ্রেপ্তার
September 2, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১১১০
September 2, 2026
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে বহিষ্কার
September 2, 2026
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.

ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা ছাত্রদল নেতার
September 2, 2026
বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সাগরকে ধরিয়ে দিতে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
September 2, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি

ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ দাবি নেপালের
September 2, 2026
ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর জলবায়ু ক্ষতিপূরণ দাবি