সাম্প্রতিক
গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ শিয়াল থেকে মুরগি বাঁচাতে নিজের পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর পিরোজপুর নেছারাবাদ পেয়ারা বাগানে পর্যটকদের জন্য কঠোর নির্দেশনা জারি কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করলো পুলিশ দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাইজেরিয়ায় রোজা না রাখায় দুই নারীসহ গ্রেপ্তার ৯

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে রমজানের প্রথম দিনেই খাবার খাওয়ার অভিযোগে ৯ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে ইসলামিক পুলিশ বা হিসবা। খবর বিবিসির

কানোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং এখানে শরিয়াহ আইন ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি কার্যকর। হিসবা প্রতি বছর রমজান মাসে ক্যাফে, রেস্তোরাঁ ও বাজারে অভিযান চালায়। মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখছে কিনা তা নিশ্চিত করতে এ অভিযান করা হয়। তবে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় কিছু প্রতিষ্ঠান খোলা থাকে।

হিসবার ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া সাত পুরুষ ও দুই নারী রমজান শুরু হয়েছে জানতেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, আমরা তাদের আটক করেছি। এখন আমরা তাদের রোজার গুরুত্ব, নামাজ পড়া, কুরআন পাঠ ও ভালো মুসলিম হয়ে ওঠার শিক্ষা দেব।

তাদের কবে মুক্তি দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। অতীতে এ ধরনের ঘটনায় আটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে রমজানের বাকি দিনগুলোতে রোজা পালনের বিষয়ে নিশ্চয়তা নেওয়া হয়েছে।

নাইজেরিয়ায় এ বছর রমজান শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি এবং ২৯ বা ৩০ দিন পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

নাইজেরিয়ার উত্তরের ১২টি রাজ্যে প্রায় দুই দশক আগে থেকে শরিয়াহ আইন কার্যকর রয়েছে। হিসবা কর্তৃপক্ষ রমজানে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে থাকে।

Tags:

সম্পর্কিত খবর :