পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা দুর্জয় (পিতা: বিবেক হালদার)-এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার এবং সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় সাধারণ মানুষের বাড়িঘরে ভাঙচুরসহ ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটিয়েছেন।
এছাড়া তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগও রয়েছে। একই সঙ্গে প্রতারণার মাধ্যমে ঢাকা থেকে এক মুসলিম তরুণীকে নিয়ে এসে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ে এবং পরবর্তীতে তাকে পরিত্যাগ করার অভিযোগ উঠেছে, যা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছে বলে জানা যায়।
অন্যদিকে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় মোটরসাইকেল চুরি এবং নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টার অভিযোগও স্থানীয়দের মধ্যে আলোচিত হচ্ছে। সর্বশেষ কয়েকদিন আগে বিশাকান্দি এলাকায় সংঘটিত একটি মোটরসাইকেল চুরির ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।












