সাম্প্রতিক
মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি সিরাজদিখানে খাল খননের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ, সংবাদ প্রকাশের পর রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩০ লাখ টাকা জমা সাপ ও বন্যপ্রাণী রক্ষায় নিবেদিত দীঘিনালার তরুণ হৃদয়, উদ্ধার করেছেন তিন শতাধিক সাপ নেত্রকোনায় মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত ঝালকাঠিতে মহাসড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ, ঝুঁকিতে নদীপাড়ের সড়ক হারানো মোবাইল ফোন উদ্ধারে লালপুর থানার সাফল্য কচুয়া থানা পুলিশ কর্তৃক ২০১ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ০৩ জন গ্রেফতার” গোদাগাড়ীতে সড়ক সংস্কার: অনিয়মের অভিযোগ, তদন্তে মেলেনি সত্যতা ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পদত্যাগের দাবিতে স্পেনের রাস্তায় বহু মানুষ

একাধিক দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবিতে রাজধানী মাদ্রিদে হাজারো মানুষ বিক্ষোভে নামেন। শনিবার (২৩ মে) এ কর্মসূচির সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়, ‘মার্চ ফর ডিগনিটি’ নামে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। মিছিলটি মূলত শান্তিপূর্ণ থাকলেও একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী সানচেজের সরকারি বাসভবনের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়।

স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, মুখোশধারী একদল মানুষ মনক্লোয়া প্রাসাদের দিকে যাওয়া প্রধান সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের আটক করে। পুলিশ জানায়, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে তারা।

বিক্ষোভকারীরা ‘সোশ্যালিস্ট মাফিয়ার পদত্যাগ চাই’ লেখা ব্যানার বহন করেন। পাশাপাশি মিছিলে বিপুল সংখ্যক লাল-সোনালি স্প্যানিশ জাতীয় পতাকা দেখা যায়। বিক্ষোভে বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থি ভক্স পার্টির নেতারাও অংশ নেন।

এর আগে গত মঙ্গলবার স্পেনের একটি আদালত ঘোষণা দেয় যে সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে প্রভাব বিস্তার ও অর্থপাচার চক্র পরিচালনার অভিযোগে তদন্ত করা হচ্ছে। এটি বামপন্থি সরকারের জন্য নতুন করে চাপ তৈরি করেছে। বর্তমান প্রধানমন্ত্রী সানচেজের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপাতেরো অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে সানচেজ স্বল্প সময়ের জন্য পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছিলেন, যখন এক বিচারক তার স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। সানচেজ প্রকাশ্যে তার পরিবারের পক্ষে অবস্থান নিয়ে বলেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং কট্টর ডানপন্থি প্রতিপক্ষের প্রভাবে পরিচালিত হচ্ছে।

গোমেজও সব অভিযোগ অস্বীকার করেছেন। গত মাসে স্পেনের এক প্রসিকিউটর তদন্তকারী বিচারককে মামলাটি বন্ধ করার অনুরোধ জানান। মামলাটি কট্টর ডানপন্থি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে দায়ের করা হয়েছিল। আয়োজকদের দাবি, বিক্ষোভে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে মাদ্রিদে স্পেন সরকারের প্রতিনিধি অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪০ হাজার বলে উল্লেখ করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :