সাম্প্রতিক
চকরিয়ায় সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান অভিযুক্ত নাজিম দুই দিনের রিমান্ডে বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০,৫৮৮ কোটি টাকা: চ্যালেঞ্জ ও বাস্তবতা দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায়‌ দুই দিনের রিমান্ড মঞ্জুর লংগদুতে উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, নানিয়ারচর-লংগদু সড়ক দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি! নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে এখন আর জনগণকে গোনার টাইম নাই’ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের নিউজিল্যান্ড প্রবাসীর বাড়িতে চুরি হওয়া রেফ্রিজারেটর ও টেলিভিশনসহ বাবুল গাজী (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার  বাবুল গাজী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক।

বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে বন্দর রেললাইন ও হাফেজিবাগ এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার বাবুল গাজী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২ নম্বর ওয়ার্ড বন্দর হাফেজিবাগ এলাকার মৃত হারুন গাজী ছেলে।

মামলার বাদী ও গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন জানান, তার বোন সাদিয়া আক্তার ও বোন জামাতা রাজিবুল আলম নিউজিল্যান্ডে বসবাস করেন। তাদের হাজীপুর এলাকায় চারতলা ভবন রয়েছে। তা তিনি দেখাশোনা করেন। গত ১৯ জুলাই রাতে  ভবনের একটি ফ্ল্যাটের তালা কেটে প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়। এ ঘটনায় গত সোমবার সকালেই ভাড়াটিয়া রফিক ও লাবনী আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় হাফেজীবাগ ও বন্দর রেললাইন এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী ও শ্রমিকদল নেতা বাবুল গাজীর দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি রেফ্রিজারেটর ও একটি টেলিভিশন উদ্ধার করা হয়।

বন্দর থানার এস আই মেহেদী হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরি হওয়া মালামাল বাবুল গাজীর কাছে বিক্রি করার তথ্য দিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মালামাল জব্দ করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

২২ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি রুবেল মিয়া বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। জেলার সঙ্গে আলোচনা করে করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :